Showing posts with label নৃসিংহপ্রসাদ ভাদুড়ী. Show all posts
Showing posts with label নৃসিংহপ্রসাদ ভাদুড়ী. Show all posts

20/09/2020

বাল্মিকীর রাম ও রামায়ণ - নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

 


বাল্মিকীর রাম ও রামায়ণ
Balmikir ram o ramayan


নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
nrisingha prasad bhaduri
কত জন মহিষী ছিল রাজা দশরথের? তিন, নাকি তিনশ পঞ্চাশ? অথবা সাতশ জন, যেমন লিখেছেন কৃত্তিবাস?
কেমন ছিলেন রাবণ? যদি বলা যায়, বেদান্তশাস্ত্রে সুপন্ডিত, বৈদিক কর্মকান্ডে অগ্রণী এক পুরুষ, তাহলে? বিশ্বাস করা কঠিন। কেমন কঠিন এমন ছবি চিন্তা করা, যেখানে স্বয়ং রামচন্দ্র সীতার হাতে তুলে দিচ্ছেন মদের পানপাত্র, কিংবা বনবাসকালে খাচ্ছেন হরিণের মাংসের রোস্ট!
কথায় বলে, সাত নকলে আসল খাস্তা। বাল্মীকির রামায়ণও যেন তাই। ভারতের সব প্রদেশেই রচিত হয়েছে একটি করে প্রাদেশিক রামায়ণ। বাল্মীকির সঙ্গে টেক্কা দিয়েও তৈরি হয়েছে আরও এক দঙ্গল সংস্কৃত রামায়ণ-মহারামায়ণ, অদ্ভুত রামায়ণ, অধ্যাত্ম রামায়ণ এমন কত কি। এ ছাড়া প্রাদেশিক লিপিকারদের হাতে পড়েও মূল রামায়ণ হয়েছে নানাভাবে পরিবর্তিত।
সেইসব বদল থেকে মূল বাল্মীকি রামায়ণের স্বরুপটিকে ফিরিয়ে আনা বড় সহজ সাধ্য নয়। সেই দুঃসাধ্যকর্মেই ব্রতী নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। দারুণ আকর্ষনীয় তাঁর আলোচনা-ভঙ্গী, ভারি সরস তাঁর নানান মন্তব্য ও টীকা। প্রত্যেক বাঙ্গালীর অবশ্যপাঠ্য এই আলোচনা।