Showing posts with label দ্বাদশ জ্যোতির্লিংগ. Show all posts
Showing posts with label দ্বাদশ জ্যোতির্লিংগ. Show all posts

15/06/2021

দ্বাদশ জ্যোতির্লিঙ্গ

 দেশের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ


শিব ভারতের সকলের অতি প্রিয় দেবতা। সারা ভারতে শিব ছড়িয়ে আছেন বিগ্রহ আর লিঙ্গমূর্তিতে। এই সব শিবলিঙ্গের কোনোটি স্থাপিত, কোনোটি স্বয়ম্ভু।  স্বয়ম্ভু শিবলিঙ্গগুলির মধ্যে আচার্য শংকর তাঁর পরিব্রাজক জীবনে যেখানে যেখানে গিয়ে বিশেষ দর্শন ও অনুভূতি লাভ করেছেন, সেগুলিকে তিনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হিসাবে নির্বাচিত করে গিয়েছেন।  এই সব জ্যোতির্লিঙ্গ যে যে মন্দিরে অধিষ্ঠান করছেন সেই মন্দিরগুলি শুধু তীর্থযাত্রীদের কাছেই নয়, পর্যটকদের কাছেও আকর্ষণীয়।  কোনোটি স্থানমাহাত্ম্যের জন্য, কোনোটি আবার স্থাপত্যকলার জন্য বিখ্যাত। কোথায় এই জ্যোতির্লিঙ্গগুলি, সেখানে কী ভাবে যাবেন, কোথায় থাকবেন, তার যাবতীয় তথ্য।  - ভ্রমণ অনলাইন থেকে সংগৃহীত। 


  • কাশী বিশ্বনাথ মন্দির
  • কেদারনাথ
  • সোমনাথ
  • নাগেশ্বর
  • ভীমাশংকর
  • গৃষণেশ্বর
  • ত্র্যম্বকেশ্বর
  • রামনাথস্বামী
  • মল্লিকার্জুন স্বামী
  • বৈদ্যনাথধাম
  • মহাকালেশ্বর
  • ওঁকারেশ্বর
নমুনা পাতাঃ

কেদারনাথ

হিমালয়ের কোলে ১১৭৫৮ ফুট উচ্চতায় অবস্থিত কেদারনাথ। অত্যন্ত প্রাচীন এই মন্দির। আজকের মন্দির অষ্টম শতকে শংকরাচার্যের তৈরি। মন্দির খোলে অক্ষয় তৃতীয়ার সময় এবং বন্ধ হয় ভাইফোঁটার দিন। শীতের সময় ছয় মাস মন্দির বন্ধ থাকে এবং বিগ্রহ এই সময় উখিমঠে থাকে।

কী ভাবে যাবেন

দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে হরিদ্বার আসুন। বিমানেও আসতে পারেন। সে ক্ষেত্রে আসতে হবে দেহরাদুন। হরিদ্বার থেকে বাস বা গাড়ি ভাড়া করে অথবা দেহরাদুন থেকে গাড়ি ভাড়া করে শোনপ্রয়াগ পৌঁছোন, সেখান থেকে শেয়ার গাড়িতে গৌরীকুণ্ড, ৫ কিমি। সেখান থেকে হাঁটা ১৬ কিমি। হাঁটার পথটুকু হেলিকপ্টারে গিয়েও কেদারনাথ দর্শন করা যায়। বিস্তারিত জানতে দেখুন http://www.uttaranchaltourism.in ।  

কোথায় থাকবেন

গৌরীকুণ্ড, লিনচোলি (গৌরীকুণ্ড-কেদারনাথ পথে) এবং কেদারনাথে সরকারি পর্যটন সংস্থা জিএমভিএন-এর থাকার ব্যবস্থা আছে। অনলাইন বুকিং http://gmvnl.inভারত সেবাশ্রম সংঘে থাকতে চাইলে আগাম বুকিং করতে হবে কলকাতা অফিস থেকে (২১১ রাসবিহারী অ্যাভেনিউ, কলকাতা ৭০০০১৯, ফোন ০৩৩২৪৪০৫১৭৮/২৩২৭, ০৩৩২৪৬০১৩৮১)মন্দির কমিটির গেস্ট হাউস আছে। এ ছাড়াও মরশুমে অনেক অস্থায়ী থাকার ব্যবস্থা হয়ে যায়।

মনে রাখবেন

কেদারনাথ যাওয়ার জন্য হরিদ্বার বা শোনপ্রয়াগে উত্তরাখণ্ড পর্যটনের অফিস থেকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করাতে হয়।