********** ************************************ বইবাড়ির প্রায় সমস্ত বই বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত। বই পড়ে ভালো লাগলে, বই কিনুন, বই উপহার দিন। ******************
"বাংলা সাহিত্যের এক আশ্চর্য্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারী চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙ্গা, ক্রাচে ভর দিয়ে হাঁটেন, কিন্তু অসাধারণ তাঁর মনোবল, অনমনীয় তাঁর দৃঢ়তা, অদম্য তাঁর সাহস। একইসঙ্গে প্রখর বিশ্লেষণশক্তি, প্রচুর পড়াশোনা। কত ধরনের রহস্যের যে জট খেলেছেন তিনি, মোকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায়-তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশোর সন্তু ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তোপসে, অনেকটা সেই রকমই কাকাবাবুর কাহিনীতে সন্তু।
সন্তু আর কাকাবাবুর দুর্ধর্ষ অভিযানের নানান কাহিনী নিয়েই দু-মলাটের মধ্যে এবার খন্ডে-খন্ডে 'কাকাবাবু সমগ্র'।
সুনীলের নিজের কথায় কাকাবাবুঃ
"একবার আমি একজন খোঁড়া মানুষকে খুব উঁচু পাহাড়ে উঠতে দেখেছিলাম। তাঁর যেন একটুও কষ্ট হচ্ছিল না। তখন আমি ছোট, সন্তুরই বয়েসী। সেই মানুষ্টিকে দেখে বুঝতে পেরেছিলাম, অসাধারণ তাঁর মনের জোর, আর এরকম মনের জোর থাকলে মানুষ যে-কোনো বিপদেই সে ভয় পায় না। কাকাবাবু ডিটেকটিভ নন, খুন-ডাকাতির তদন্ত করেন না। রহস্যময় দুঃসাহসী অভিযানেই তাঁর আগ্রহ, সন্তুও তাতেই মেতে ওঠে।"